‘স্বাস্থ্য খাতে ব্যয় হতাশাজনক কিন্তু অর্জন আশাব্যঞ্জক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৯:৩৬আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:৩৬

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ বলেছেন, আমাদের স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমাণ হতাশাজনক কিন্তু অর্জন খুবই আশাব্যঞ্জক। আমাদের স্বাস্থ্যখাতে এই মুহূর্তে মাথাপিছু সরকারের ব্যয় হয় মাত্র ৫৪ ডলার। ২০১৫ সালে তা ছিল ৩৩ ডলার। মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরে সারভাইভারস কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা উপস্থিত ছিলেন।

শাহাদৎ হোসেন মাহমুদ বলেন, আমরা সম্প্রতি এই তথ্য বের করেছি, তবে এখনও অফিশিয়ালি জানাইনি। যেহেতু জানি সেহেতু বললাম। পৃথিবীর সবচেয়ে পেছনে যারা আছে আমরা তাদের মধ্যে। তবে আমাদের স্বাস্থ্য খাতের যে অর্জন তা খুবই আশাব্যঞ্জক। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ল্যানসেটে আমাদের অবস্থান ভারতের থেকেও ওপরে।

তিনি বলেন, ১৫৬টি দেশের মধ্যে আমাদের অবস্থান ৬৫তম। হতাশার বিষয় হচ্ছে এই র‍্যাংকে আমাদের অবস্থান এক বছর আগে ছিল ৫০। আমরা ১৫ ধাপ পিছিয়েছি। ১৫ ধাপ পিছিয়েও প্রথম হয়েছি কিন্তু পিছিয়েছি। এটা আমাদের জন্য একটা অশনিসংকেত। আমাদের সরকার যতগুলো বৈশ্বিক পুরস্কার পেয়েছে তার অধিকাংশই স্বাস্থ্য ও শিক্ষায়। এই দুটো সেক্টর একটি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম