বিবিআইএন মোটর ভেহিকেল চুক্তি বাস্তবায়নে গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ১৫:৫১আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫:৫৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল) মোটর ভেহিকেল চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

মঙ্গলবার (১৯ অক্টাবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র সোমবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠকে ড. মোমেন বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ, জ্বালানি খাতে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক স্বার্থে ব্যবসা-বাণিজ্যে সহযোগিতার ওপর জোর দেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে  সন্তোষ প্রকাশ করেন।

নেপালি রাষ্ট্রদূত মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদার করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় পক্ষ থেকে ভবিষ্যৎ সহযোগিতার অঙ্গীকার করে বৈঠকটি শেষ হয়।

উল্লেখ্য, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ২১ অক্টোবর ড. বংশীধর মিশ্র তার দেশে ফিরে যাবেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম