ট্রাম্পের হুমকির মধ্যেই পানামা গেলেন তার পররাষ্ট্রমন্ত্রী রুবিও

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮

প্রথম বিদেশ সফরে পানামা গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (১ ফেব্রুয়ারি) সেখানে পৌঁছেন তিনি। পানামা খাল দখল করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এ সফর করলেন রুবিও। রবিবার পানামার কৌশলগত জলপথ পরিদর্শন এবং প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে তিনি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি কলামে রুবিও লিখেছেন, ‘আমার প্রথম বিদেশ সফর এই গোলার্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটি কোনো কাকতালীয় ব্যাপার নয়।’

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে পানামা খাল। যুক্তরাষ্ট্রের কন্টেইনার পরিবহনের ৪০ শতাংশই এই খালের মাধ্যমে হয়।

গত মাসে শপথ গ্রহণের পর প্রথম ভাষণেই পানামা খাল পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ১৯৯৯ সালের শেষের দিকে পানামা খাল হস্তান্তর করে যুক্তরাষ্ট্র।

শুক্রবার আবারও তিনি তার অবস্থান নিশ্চিত করেন। পানামা খাল দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। তার যুক্তি, চীনা বিনিয়োগের মাধ্যমে বেইজিং পানামা খালের আশপাশের বন্দরগুলোতে অত্যধিক প্রভাব বিস্তার করেছে।

ট্রাম্পের অভিযোগ, চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন গোপন রাখতে পানামা সরকার চীনা ভাষার সাইনবোর্ড অপসারণ করেছে।

রুবিওর এই কূটনৈতিক প্রচেষ্টা এমন এক সময়ে হচ্ছে, যখন ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপ করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রায় সমস্ত বৈদেশিক সহায়তা স্থগিত রেখেছেন।

এই পদক্ষেপগুলোই ইঙ্গিত দেয়, ট্রাম্প প্রশাসন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের