রন্ধনশৈলী একটি সৃজনশীল শিল্পকর্ম: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২১, ১৮:০৩আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৮:০৩

রান্নাকে একটি সৃজনশীল শিল্পকর্ম হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘রন্ধনশিল্পীরা বাঙালির ঐতিহ্যবাহী রান্নার স্বাদ ও বৈচিত্র্যে নিত্য নতুন উদ্ভাবনার মধ্য দিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের ভোজন-রসিকদের কাছে পৌঁছে দিচ্ছেন।

শুক্রবার (২২ অক্টোবর) মহাখালী ডিওএইচএসে রাওয়া ক্লাব মিলনায়তনে ‘লবী রহমান'স কুকিং ফাউন্ডেশনের রান্নার রেসিপি বই ‘রসনা শৈলী'র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, রান্নায় দেশ-বিদেশের প্রণালী ও পদ্ধতির সংমিশ্রণ করে রন্ধনশিল্পে তাদের মেধা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন।

দেশের প্রখ্যাত রন্ধন বিশেষজ্ঞ লবী রহমানের তত্ত্বাবধানে সারা দেশের প্রায় দেড়শ রন্ধনশিল্পীর পাঠানো রেসিপি সম্পাদন করে এই বইটি প্রকাশ করেছে মুক্তধারা নিউইয়র্ক-ঢাকা প্রকাশনা সংস্থা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রন্ধনশিল্পীরা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. শহীদুজ্জামান খোকন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান ও বিশিষ্ট সংগীত শিল্পী আবিদা সুলতানা।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম