সহিংসতার বিরুদ্ধে সংগীত 

ঢাবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০২১, ২২:২৪আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:২৪

গান, কবিতা, মুকাভিনয় ও নৃত্যসহ নানা শৈল্পক পরিবেশনায় সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২২ অক্টোবর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সহিংসতার বিরুদ্ধে কনসার্ট’ শিরোনামে এ প্রতিবাদ জানানো হয়। কনসার্টে দেশের নামকরা ব্যান্ডসমূহের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

রাজু ভাস্কর্যের সামনে সাজানো হয়েছে মঞ্চ কনসার্টে গান পরিবেশ করে দেশের শীর্ষ স্থানীয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’, ‘মেঘদল’, ‘সহজিয়া’, ‘শহরতলী’, ‘বাংলা ফাইভ’, ‘গানপোকা’, ‘গানকবি’, ‘কৃষ্ণপক্ষ’, ‘কাল’, ‘অবলিক’, ‘অসৃক’, ‘অর্জন’ ও ‘বুনোফুল’ । একক সংগীত পরিবেশন করেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াংকা পাণ্ডে, যশ নমুদার, তাবিব মাহমুদ, রানা, উদয়, অপু, উপায় ও অনিন্দ্য। নৃত্য পরিবেশন করেন উম্মে হাবিবা ও আবু ইবনে রাফি।

ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন সোসাইটির শিল্পীরা মুকাভিনয় পরিবেশন করেন।

রাজু ভাস্কর্যের সামনে সাজানো হয়েছে মঞ্চ ব্যতিক্রমধর্মী এই আয়োজনের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী তুহিন কান্তি দাস বলেন, ‘এ আয়োজনের মূল উদ্দেশ্য দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে একাত্ম হয়ে সাংস্কৃতিক প্রতিবাদ জানানো। মিছিল, বক্তৃতা,  সভা ও সেমিনারের চেয়ে শিল্প অনেক শক্তিশালী প্রতিবাদের মাধ্যম। তাই আমরা এই মাধ্যমকেই বেছে নিয়েছি। আমরা চাই, এ দেশের মানুষ হিন্দু-মুসলিম পরিচয়ের চেয়ে ‘আমরা সবাই বাংলাদেশি’ পরিচয়ে পরিচিত হোক। এটাই আজকের আয়োজনের অন্যতম লক্ষ্য।’

 

 /আইএ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম