ফ্লাইটে যাচ্ছেন না পাইলটরা, বিমানের শিডিউল বিপর্যয়ের শঙ্কা

চৌধুরী আকবর হোসেন
২৫ অক্টোবর ২০২১, ২১:৫৬আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২২:৪৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দোহাগামী ফ্লাইট সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি। পাইলট ফ্লাইটে যেতে অস্বীকৃতি জানানোয় বিমানটি যায়নি। একইভাবে সন্ধ্যা সাড়ে ৭টার দুবাইগামী ফ্লাইটও নির্ধারিত সময়ে ছাড়েনি। বেতন কাটা চলমান রাখায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা অসন্তোষ প্রকাশ করে চুক্তির বাইরে কাজ না করায় এ সংকট তৈরি হয়েছে। পাইলটদের অসন্তোষে শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, দোহাগামী ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া সম্ভব হয়নি, তবে রাত সাড়ে ৯টায় সময় পুনর্নির্ধারিত হয়েছে। দুবাইগামী ফ্লাইটটি রাত সোয়া ৮টায় ছেড়ে গেছে। তবে পাইলটদের বেতন কাটার অসন্তোষ নিয়ে কোনও মন্তব্য করেননি তাহেরা খন্দকার।

জানা গেছে,  নির্ধারিত সময়ে ফ্লাইট না যাওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। পরবর্তী ফ্লাইটগুলোতেও পাইলটরা যেতে অস্বীকৃতি জানালে ক্রমাগত শিডিউল বিপর্যয় হবে। এর আগেও পাইলটরা চুক্তির বাইরে ফ্লাইটে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। আর তাতেই এক সপ্তাহে কমপক্ষে ১০ কোটি টাকা লোকসানে পড়ে বিমান। ১৪ জুলাই বৈঠক করে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয় বিমানের পাইলটদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)।

৩০ জুলাইয়ের মধ্যে বিমানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মতো বেতন সমন্বয় করার জন্য অনুরোধ করে তারা। ৩০ জুলাইয়ের মধ্যে বেতন সমন্বয় না করলে পাইলটরা শুধু বিমান ও বাপার মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে ফ্লাইট পরিচালনা করবে বলেও ঘোষণা দেয় বাপা। এর ফলে মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে ফ্লাইট বন্ধ হওয়ার শঙ্কা থেকে বিমান কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে চুক্তির বাইরে কাজ না করার সিদ্ধান্ত থেকে সরে আসেন পাইলটরা।

এ প্রসঙ্গে বাপা সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান বলেন, বেতন কর্তনের বিষয়ে বিমান ম্যানেজমেন্টের আলোচনা হয়েছিল। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, বোর্ড মিটিংয়ে বিষয়টি উত্থাপন করে সমাধান করা হবে। কয়েক মাসেও বিষয়টি সমাধান হয়নি। এখনও বেতন কাটায় পাইলটরা ক্ষুব্ধ। তারা যদি এখন বিমান ও বাপার মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তির বাইরে ফ্লাইটে না যায়, তাতে তো বাধা দেওয়ার সুযোগ নেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন বিভাগ ১৩ জুলাই এক আদেশে  জানায়, ২৮ জুন অনুষ্ঠিত বিমান পরিচালনা পর্ষদের ২৫৬তম সভায় সিদ্ধান্ত হয়, বেতনক্রম-৬ ও তার ওপরের কর্মকর্তাদের বেতন কর্তনের হার হ্রাস করা হয়েছে। সে আদেশে বলা হয়, বেতনক্রম ৬ হতে ৮ পর্যন্ত কর্মকর্তাদের জুলাই মাস থেকে আর বেতন কাটা হবে না, যা আগে গ্রস সেলারি থেকে ১০ শতাংশ কাটা হতো। বেতনক্রম ৯ থেকে তার ওপরের কর্মকর্তাদের জুলাই মাস থেকে আর বেতন কাটা হবে না, যা আগে গ্রস সেলারি থেকে ১৫ শতাংশ কাটা হতো। তবে পাইলটদের বেতন কাটা বন্ধ করা হয়নি। আদেশে বলা হয়, ককপিট ক্রু, যাদের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত, শুধু তাদের জুলাই মাস থেকে আর বেতন কাটা হবে না, যা আগে গ্রস সেলারি থেকে ১৫ শতাংশ কাটা হতো। ৫ থেকে ১০ বছর যাদের চাকরি বয়স তাদের কর্মকর্তাদের জুলাই মাস থেকে ৫ শতাংশ কাটা হবে, যা আগে গ্রস সেলারি থেকে ২০ শতাংশ কাটা হতো। ১০ বছরের বেশি যে পাইলটদের চাকরির বয়স তাদের জুলাই মাস থেকে ২৫ শতাংশ বেতন কাটা হবে, যা আগে গ্রস সেলারি থেকে ৪০ শতাংশ কাটা হতো।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বোয়িংয়ের উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা-আর্থিক বৈধতা নিশ্চিতে আইনি নোটিশ
ভাতের বদলে ভ্যানিশিং ক্রিম!
সর্বশেষ খবর
কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার ২
কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার ২
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়