‘একাত্তরের মতো আগামী দিনেও সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবো’

ঢাবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৬:০৫আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৩৮

একাত্তরের মতো আগামী দিনেও সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতি’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আহমদ হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশে যারা পাকিস্তানি ভাবনা আনতে চাচ্ছে, তাদের সেদিন আসবে না। তাদের আমরা একাত্তরে যেমন পরাজিত করেছি, আগামী দিনেও পরাজিত করবো। প্রয়োজনে আমরা শহীদ হবো, তবুও সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশে থাকতে দেবো না। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাবো।’

বিএনপি-জামায়াতকে বাংলাদেশের অপশক্তি উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গতকাল বিএনপি শান্তির নামে অশান্তি সৃষ্টি করেছে। যারা বঙ্গবন্ধুর খুনি, বঙ্গবন্ধুকে হত্যার পর আইন করেছে—বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না। স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার করে প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন,  সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে তিনিই একমাত্র সক্ষম সাহসী নেতা।’

সমাবেশে সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘সারাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ের পথে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই একটি অসাধু চক্র বিশেষ করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজপথে লড়াইয়ে ক্ষমতায় আসতে না পেরে পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। বিএনপির সময়ে যে হামলা, খুন, ধর্ষণ হয়েছে তার বিরুদ্ধে তখন কেউ আন্দোলনও করতে পারেনি। আজকে আবার সেগুলো করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা কখনোই তাদের সে সুযোগ দেবো না। সারাদেশের সব ধর্মের মানুষ মিলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবো।’

এ সময় ডা. আবদুর রউফ সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, অধ্যাপক ডা. আবদুল আজিজ এমপি, স্বাচিপের সমাজকল্যাণ সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিনসহ অনেকে।

/আইএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম