গত সপ্তাহে করোনায় মৃতদের ৮৬ শতাংশই টিকা নেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৯:১৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৯:১৭

গত সপ্তাহে (২৫ অক্টোবর থকে ৩১ অক্টোবর) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৫ জন। তাদের মধ্যে পুরুষ ২৫ জন আর নারী মারা গেছেন ২০; যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও ছিলেন।

আজ সোমবার ( ১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গত সপ্তাহে মৃতদের মধ্যে শতকরা হিসাবে পুরুষ ৫৫ দশমিক ৬ শতাংশ আর নারী ৪৪ দশমিক ৪ শতাংশ। আর এদের ৮৬ দশমিক ৭ শতাংশই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর বলছে, গত সপ্তাহে যে ৪৫ জন মারা গেছেন তাদের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ১৩ দশমিক ৩ শতাংশ আর বাকি ৩৯ জন টিকা নেননি।

টিকা নেওয়া ছয় জনের মধ্যে চার জন প্রথম ডোজ আর বাকি দুই জন দ্বিতীয় ডোজ অর্থাৎ টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছিলেন।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম