সাম্প্রদায়িক সম্প্রীতির অনুপস্থিতিতে স্বাধীনতা হুমকির মুখে পড়ে: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৮:৪৪আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮:৪৪

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান  বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনুপস্থিতিতে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত না করে কোনও জাতি উন্নতি করতে পারে না।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে করণীয়’ শীর্ষক  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম ও পরিপূর্ণ জীবন বিধান। এ ধর্মে সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িক বিদ্বেষের কোনও স্থান নেই। যারা সামাজিক পরিমণ্ডলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চায়, তারা কখন ও  শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ইসলাম সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। তাই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, উপাসনালয় ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে কোনোরূপ ব্যঙ্গ-বিদ্রুপ করা কোনও মুসলমানের জন্য সমর্থনযোগ্য নয়।’

ফরিদুল হক খান  বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয়, সামজিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে  সোনার বাংলা প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে শোষণ ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কাজী এনামুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান।  অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও ওলামায়ে কেরাম এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ৩টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিবের সংবর্ধনা ও বিদায়ী সচিবের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের কাছে থেকেও সতর্ক শান্ত বললেন, ‘ফল নিয়ে ভাবছি না’
জয়ের কাছে থেকেও সতর্ক শান্ত বললেন, ‘ফল নিয়ে ভাবছি না’
শাপলা-ইলিশ থেকে ফ্রিল শাড়ি, মিস ওয়ার্ল্ডের মঞ্চে সামাঞ্জারের ফ্যাশন
শাপলা-ইলিশ থেকে ফ্রিল শাড়ি, মিস ওয়ার্ল্ডের মঞ্চে সামাঞ্জারের ফ্যাশন
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার
গ্যাস-বিদ্যুৎ বিল ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চান ব্যবসায়ীরা
গ্যাস-বিদ্যুৎ বিল ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চান ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর