দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘সিন্ডিকেট ব্যবসায়ীদের’ কঠোর হস্তে দমনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২১, ১২:২৯আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১২:২৯

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় জড়িত ‘সিন্ডিকেট ব্যবসায়ীদের’ কঠোর হস্তে দমনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় জনতার ঐক্য নামে একটি সংগঠন। শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে চাল, তেল, ডালসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। লাগামছাড়া দামে শহুরে দরিদ্র্য মানুষের নাভিশ্বাস অবস্থা এখন। বর্তমান বাজারে মোটা চালের দাম পৌঁছেছে প্রতি কেজি ৫০ টাকায়। চালের দামের ওপর নির্ভর করছে অন্যান্য জিনিসপত্রের দামের সমীকরণ। পরিণামে দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক এবং পেশাজীবীসহ সীমিত আয়ের মানুষ। 

'অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনও ব্যবস্থা চোখে পড়ছে না। চোখে পড়ছে না সারাদেশে কালোবাজারি ঠেকানোর কার্যক্রম। তারওপর প্রতি বছরই এই সময়ে বাংলাদেশে চালের দাম বৃদ্ধি নজিরবিহীন এবং উৎকণ্ঠার। খাদ্যের অভাবে এই পৃথিবীতে কখনও পণ্যের দাম বাড়াতে হয়নি, সংকট লাগেনি। সংকট লেগেছে মজুতদারদের মজুতদারিতে।', দাবি করেন সংগঠনের নেতারা।

ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে মহামারি পরবর্তী সময়ের উদাহরণ তুলে ধরে তারা বলেন, ‘সে সময় আমরা দেখেছি, পৃথিবীজুড়ে একদিকে মানুষ না খেয়ে কংকাল হয়ে মরলো, আরেকদিকে মজুতদার কোম্পানিগুলো তাদের পণ্য সমুদ্রে নিক্ষেপ করলো। ৪৩’ এবং ৭৪’-এর সংকটময় ইতিহাসও আমরা প্রত্যক্ষ করেছি। এমনকি মজুতদারির কালো প্রভাবের শিকার হয়েছি করোনার আগেও। তাই আয় ও ক্রয়ক্ষমতার মধ্যে মানুষের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে না পারলে শ্রীলঙ্কার মতো অশুভ দিনের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।’

'চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার ভারসাম্য সাধারণ মানুষের অধিকার। টিসিবি পণ্যের সহজলভ্যতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ করে বাংলাদেশে দুর্নীতি, কালোবাজারি ও মজুতদারি শক্ত হাতে দমন এখন সময়ের প্রয়োজন। পৃথিবীর নাজুক পরিস্থিতিতে কৃষকদের বাঁচিয়ে কৃষিতে মনোযোগী হলে একদিকে যেমন খাদ্যে জোগান আসবে, ঠিক অন্যদিকে অর্থনৈতিক সংকটজনক সামঞ্জস্যহীনতা মোকাবিলা সম্ভব হবে।'

এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন, কো-চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা, বাংলাদেশ জনতা ঐক্য পার্টির চেয়ারম্যান আরিফুর রহমান প্রমুখ।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম