হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন

ঢাবি প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ১৯:৪৪আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২৩:৫৮

এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২১ পেয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন।

শুক্রবার (১২ নভেম্বর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ অডিটোরিয়ামে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত থেকে তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।

‘কথাসাহিত্যে সার্বিক অবদানের জন্য’ পুরস্কার পেয়েছেন সেলিনা হোসেন ও নবীন সাহিত্য শ্রেণীতে 'মৃত অ্যালবাট্রস চোখ'  বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন ফাতেমা আবেদীন।

পুরস্কার গ্রহণ শেষে সেলিনা হোসেন বলেন, "লেখক হিসেবে পুরস্কৃত হয়ে গৌরব অর্জনকে আমার সামাজিক প্রেক্ষাপটে অনেক বড় একটি দিক মনে করি। যে দিকটা ধারণ করে আমি আলোকিত করতে পারব, অনুপ্রাণিত করতে পারব।"

পুরস্কার নিচ্ছেন 'মৃত অ্যালবাট্রস চোখ' বইয়ের লেখক ফাতেমা আবেদীন

কথাসাহিত্যিক ফাতেমা আবেদীন বলেন, “মৃত অ্যালবাট্রস চোখ” বইটিতে একটি গল্প আমি হুবহু হুমায়ূন আহমেদকে অনুসরণ করে লেখার চেষ্টা করেছি এবং আমার জীবনের প্রথম পুরস্কার তার নামে পাওয়া‑ এটা আমার জন্য অনেক বড় ঘটনা। ছোটবেলায় আমার বিনোদনের একমাত্র মাধ্যম ছিল বই। পুরো পৃথিবী আমার কাছে এসেছে বইয়ের মাধ্যমে, আমিও বইয়ের মাধ্যমে পুরো পৃথিবীর কাছে পোঁছাতে চাই।"

কথাশিল্পী ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন, কথাসাহিত্যিক ড. জাফর ইকবাল,  কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আবদুল বারীসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে হুমায়ূন আহমেদের স্বরচিত গান পরিবেশন করেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন৷

পুরস্কার হাতে তুলে দেওয়ার আগে সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে ও এদেশের নবীন-প্রবীণ কথাসাহিত্যিকদের শিল্পসৃষ্টিতে প্রেরণা যোগাতে ২০১৫ সাল থেকে 'কথাসাহিত্যে সার্বিক অবদান' ও 'নবীন সাহিত্য শ্রেণি'  দুটি ক্যাটাগরিতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।

/এমএস/
সম্পর্কিত
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
ষাটের দশকের ‘অসাধারণ সময়কে’ ধরতে পেরেছিলেন বদরুদ্দীন উমর: মোহাম্মদ আজম
শেষ শুক্রবারে প্রাণবন্ত বইমেলা: সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ভোগান্তি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম