এবছর এসএসসিতে ছাত্রী বেশি প্রায় পৌনে ২ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২১, ১৩:০৪আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৩:০৪

স্বাস্থ্যবিধি মেনে ৯ মাস পর সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। রবিবার (১৪ নভেম্বর) পরীক্ষার প্রথম দিন রাজধানীর মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষার্থীদের সবশেষ পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।    

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, ২০২১ সালের এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী মোট ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৩৬ হাজার ১৮৮ জন আর ছাত্রী ১২ লাখ ৭ হাজার ৬৬ জন। এবারের পরীক্ষায় ছাত্রদের চেয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার ৮৭৮ জন বেশি ছাত্রী। এবার ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ৩৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এর আগে পরীক্ষার্থীর সংখ্যা জানানো হয়েছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। শিক্ষা মন্ত্রণালয় জানায়, কিছু শিক্ষার্থীর হিসাব বাদ পড়েছিল আগের পরিসংখ্যানে। সারাদেশে অংশ নেওয়া পরীক্ষার্থীর পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিয়েছে কিছু শিক্ষার্থী।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকালের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম দিন সকালে এসএসসি’র পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ ও কারিগরির (ভোকেশনাল) পদার্থবিজ্ঞান-২ (সৃজনশীল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকালে দাখিলের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম