কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্য শালীনতা বহির্ভূত: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ১৭:৫৭আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭:৫৭

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্য শালীনতা বহির্ভূত বলে অভিযোগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ‘কারও অনুপস্থিতিতে তার বিষয়ে মন্তব্য করা উচিত নয়’ উল্লেখ করে সিইসি বলেন, ‘উনি প্রায়ই আপনাদের আমন্ত্রণ জানিয়ে এভাবে সংবাদ সম্মেলন করে থাকেন। কেন করেন, কী কারণে করেন- তা জিজ্ঞাসাও করি না, তার কাছে জানতেও চাই না। তবে তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন সেগুলো শালীনতা বহির্ভূত। 

সোমবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রবিবার (১৪ নভেম্বর) তার কার্যালয়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘নির্বাচন এখন আইসিইউ-তে। এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে।’

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন আসলে জবাব দেন সিইসি। তিনি আরও বলেন, যে কোনও বৈঠকের আগে আমরা সবাই হোমওয়ার্ক করে যাই। কী বলবো, তা চিন্তাভবনা করে যাই। মাহবুব সাহেব কিন্তু চিন্তাভাবনা করে যান না। তবে তিনি একটি শব্দ চয়ন করার জন্য সাত থেকে আট দিন ব্যয় করেন—  যে শব্দটা দিলে (বললে) আপনারা আমাকে এরকম প্রশ্ন করবেন; যেমন আইসিইউ। তিনি অনেক ঘেঁটে এই শব্দগুলো বের করে একদিন আপনাদের সামনে ছেড়ে দেন, এটা হলো তার পছন্দ। এটা করলে তো আমাদের কিছু করার নেই। আমাদের কমিশনাররা তাকে বার বার বলেছেন আমরা একসাথে কাজ করি। আমাদের কাজ হলো কীভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়। মানুষের আশা আকাঙ্খার পূরণ করা যায় তা দেখা উচিত। কিন্তু তিনি প্রথম থেকেই এটা করে আসছেন। একজন মাননীয় কমিশনার; উনিতো যে কোনও কথা বলতে পারেন। এক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে থেকে নির্বাচন কীভাবে সফল করা যায়। কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলে... উনি তো বলেন। এক্ষেত্রে আমার কিছু বলার নেই। স্থানীয় সরকার নির্বাচনে যেখানে ৭৪ শতাংশ ভোট (কাস্ট) হয় সেই নির্বাচন নিয়ে ‘দেশে নির্বাচন নেই’, ‘নির্বাচনের পরিবেশ নেই’, ‘মানুষ নির্বাচনের কালচার থেকে সরে গেছে’; এটা তো হতে পারে না। আমি এটা বিশ্বাসও করি না।

তবে ‘ব্যক্তিগতভাবে মাহবুব তালুকদারের সঙ্গে তার কোনও দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি নেই’ বলেও মন্তব্য করেন সিইসি।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন, ইসি সচিব মো হুমায়ুন কবীর খন্দকার।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি দলীয় প্রতীক না থাকলেও দল থেকে মনোনয়নের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে 
নাসীরুদ্দীন পাটওয়ারীর গালি নতুন নয়, মনঃক্ষুণ্ন হইনি: সিইসি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম