নারায়ণগঞ্জে অটোরাইস মিলে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১৯:৩৯আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি অটোরাইস অ্যান্ড ডাল মিলসের হাকস্ ইয়ার্ডের পাইপ বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে আশংকাজনক অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুর দুইটার দিকে ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন‑মো. সিরাজুল (৬০), বেলায়েত (৬০) ও হযরত আলী (৫০)। দগ্ধদের প্রথমে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, তিন জনের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে সিরাজুলের শরীরের ৬৫ শতাংশ, বেলায়েতের ৯৫ শতাংশ ও হযরত আলীর ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ তিন জনই ওই কারখানার শ্রমিক হিসাবে কাজ করতেন। রূপগঞ্জের গর্ন্দ্বপুর গ্রামের মৃত সুরজত আলীর ছেলে হযরত। একই উপজেলার তারাবো পৌরসভার আব্দুল করিমের ছেলে বেলায়েত। একই পৌরসভার তালতলা গ্রামের বাসিন্দা মৃত মো. তাহের আলীর ছেলে সিরাজুল।

সিটি গ্রুপের এডমিন অফিসার রবীন্দ্রনাথ জানিয়েছেন, সিটি অটোরাইস অ্যান্ড ডাল মিলসের হাকস ইয়ার্ডে পাইপ বিস্ফোরণে আগুন ধরে যায়। তুস গোডাউনে আগুন লেগে ওই শ্রমিকরা দগ্ধ হয়েছেন। সে সময়ে লাঞ্চ আওয়ার ছিল। তারা তিন জনই সে সময়ে সেখানে ছিলেন।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী