ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৩:০২আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩:০৪

উড়োজাহাজ বহরে নতুন দুটি বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এরমধ্য দিয়ে এয়ারলাইন্সটির উড়োজাহাজের সংখ্যা হয়েছে ১৬টি।

শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১১টায় একটি ও রাত সাড়ে ১১টায় আরেকটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ক্যাপ্টেন লুৎফর রহমান। 

জর্ডানের আম্মান থেকে সরাসরি নতুন সংযোজিত এয়ারক্রাফট দুটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটিতে ১৮৯টি করে ইকোনমি ক্লাসের আসন রয়েছে। বিমান দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, উড়োজাহাজ যুক্ত হওয়া ফ্লাইটের সংখ্যা বাড়বে, নতুন রুট শুরু হবে।  ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কলম্বো, শারজাহ ও দিল্লিতে ফ্লাইট পরিচালনা করা হবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম