অ্যাপ্রোন এলাকায় বিমানের গাড়ির ধাক্কায় কাস্টমস কর্মকর্তা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৩:১৯আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩:২৪

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ট্রলি কার্টের ধাক্কায় জহিরুল ইসলাম নামে  ঢাকা কাস্টম হাউসের এক রাজস্ব কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পায়ে আঘাত পাওয়া জহিরুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, একটি উড়োজাহাজে তল্লাশি শেষে বোর্ডিং ব্রিজ থেকে নেমে নিচে দাঁড়িয়ে ছিলেন জহিরুল ইসলাম। এ সময় সেখান দিয়ে যাওয়া বিমানের একটি ট্রলি কার্ট তার পায়ে আঘাত করে।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবির বলেন, জহিরুল ইসলাম পায়ে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে পালন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে দেশি এয়ারলাইন্সগুলো নিজেদের গ্রাউন্ড হ্যান্ডেলিং কাজ নিজস্ব যন্ত্রপাতি ও লোকবলে মাধ্যমে সম্পন্ন করে থাকে। ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং, যাত্রী পরিবহন এবং ফ্লাইট পরিচালনার কাজে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায়। 

সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি, অনুমোদিত অনুপ্রবেশ, চালকদের অদক্ষতায় কারণে ঝুঁকিতে থাকেন উড়োজাহাজ ও অ্যাপ্রোন এলাকায় কর্মরতরা। একাধিকবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। অ্যাপ্রোন এলাকায় যান চলাচলের গতি নির্ধারিত থাকলেও স্পিড মিটারসহ প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় শৃঙ্খলা ফিরছে না।

আরও পড়ুন:

অনিয়ন্ত্রিত যানবাহনের ঝুঁকিতে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকা

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের