‘জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট প্রকল্পগুলো সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৮:৩২আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৮:৩২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া প্রকল্পগুলো সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রকল্পগুলো বাস্তবায়ন করে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সফল হবে সরকার।’

মঙ্গলবার (৩০ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর ওপর ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা’ সভায় সভাপতির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

প্রকল্প পরিচালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘গৃহীত প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করলে দেশের সার্বিক পরিবেশের মানের  উন্নয়ন হবে।’ তিনি বলেন, ‘প্রকল্পের বাস্তবায়নকালে কাজের যথাযথ মান বজায় রাখতে হবে। যেকোনও সমস্যা পারস্পরিক আলোচনা করে সমাধান পূর্বক উন্নয়ন কাজ চালিয়ে নিয়ে যেতে হবে।’

এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান,  অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) কেয়া খান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক-সহ মন্ত্রণালয় ও অধীন দফতর বা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের