‘ডিএনসিসির সব গাড়িতে জিপিএস-ড্যাস ক্যামেরা বসানো হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৯:১৪আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২৩:২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির সব গাড়িতেই আধুনিক জিপিএস ও ড্যাস ক্যামেরা স্থাপন করা হবে। গাড়ি চালানোর জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত তাকেই গাড়ি চালাতে হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে গুলশানের নগর ভবনে আয়োজিত ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত পরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘জিপিএস ট্র্যাকার লাগানোর পর তা নিয়মিত মনিটরিং করা হবে হবে। প্রতিটি গাড়ি কখন বের হয়, কোথায় যায়— সবকিছুই রেকর্ড করা হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘নিজের কাজ নিজেকেই করতে হবে, একজনের কাজ অন্যকে দিয়ে করানোর প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে গোল্ডেন হ্যান্ডসেক দেওয়া হবে।’

তিনি বলেন, ‘পরিবহন চালকদেরকে প্রতিবছর কমপক্ষে একবার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। লাইসেন্স ছাড়া কোনও গাড়ি রাস্তায় নামানো যাবে না এবং বিশেষ প্রয়োজন ছাড়া বর্জ্যের কোনও গাড়ি দিনে চালানো যাবে না।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘ডিএনসিসির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সেবার মানসিকতা নিয়ে জনকল্যাণে কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম