চাকরি হারালেন বিমানের পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৬:০৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬:০৬

ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে চাকরিচ্যুত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মাহবুবুর রহমান বিমানের পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি, বেতনের দাবিতে আন্দোলনরত পাইলটদের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

২৯ নভেম্বর ক্যাপ্টেন মাহবুবকে চাকুরিচ্যুত করে আদেশ জারি করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক।

চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি বাপা সভাপতি ক্যাপ্টেন মাহবুব।

চিঠিতে ক্যাপ্টেন মাহবুবকে তার সমস্ত পাওনাদি কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে নিতে বলা হয়েছে।

বিমানের পাইলটরা বলছেন, ক্যাপ্টেন মাহবুব কোনও অপরাধ করলে তাকে শোকজ করতে পারতো, কিংবা সাসপেন্ড করতে পারতো। এভাবে চাকরিচুত্য করা বিধিসম্মত না। শ্রম আইন অনুসারেও কোনও সংগঠনের সভাপতিকে এভাবে চাকরিচ্যুত করা যায় না।

এদিকে, পাইলটদের চাকরিচ্যুত করার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালককে ক্ষমতা প্রদান করে বিমান পরিচালনা পর্ষদ। গত ২৮ নভেম্বর ২৬৫তম বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালককে ক্ষমতা প্রদান করা হয়। ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পরের দিনই বাপা সভাপতিকে চাকরিচ্যুত করার চিঠি দেওয়া হয়।

করোনা মহামারি শুরু হলে ব্যয়-সংকোচন করতে বিমানকর্মীদের বিভিন্ন অংকে বেতন কাটে বিমান। গেলো আগস্ট থেকে কিছু পাইলট ছাড়া বাকিদের বেতন কাটা বন্ধ করে বিমান। এ কারণে বিমানের পাইলটদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিষয়টি সুরাহা না হওয়ায় চুক্তির অতিরিক্ত ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা দেয় তারা। বিমান প্রতিমন্ত্রীকে নিজেদের দাবির বিষয়টিও জানায় বাপা।

/সিএ/এমএস/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের