‘জরুরি অবতরণ করা’ বিদেশি উড়োজাহাজটিতে বোমা পাওয়া যায়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ০০:৫৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০১:৫০

বোমা সন্দেহে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ‘জরুরি অবতরণ করা’ বিদেশি উড়োজাহাজটিতে বোমা পাওয়া যায়নি। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে তল্লাশি শেষে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানবন্দরের নির্বাহী পরিচালককে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বুধবার রাতে আকাশে উড্ডয়নরত মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর আগেই ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়, বাড়ানো হয় সার্বিক নিরাপত্তা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের তিন-চারটি গাড়ি বিমানবন্দরে যায়। ফায়ার সার্ভিসের গাড়িগুলো বিমানবন্দরের গেটে প্রস্তুত রাখা হয়। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টিমও প্রস্তুত থাকে। 

উড়োজাহাজটিতে তল্লাশি চালায় বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে ইউনিটের এক কর্মকর্তা বিমানবন্দরের নির্বাহী পরিচালককে মোখিকভাবে ‘রিপোর্ট’ করে বলেন, ‘এখানে বোমা জাতীয় কোনও কিছু পাওয়া যায়নি।’ এসময় গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান ডিসপোজাল ইউনিটকে ধন্যবাদ জানান।

এদিকে দেশের বিমানবন্দরে এ ধরনের অভিজ্ঞতা একেবারেই নতুন হলেও বিষয়টি সম্পর্কে জ্ঞান রয়েছে সংশ্লিষ্টদের। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ‘যে কোনও থ্রেট থাকলে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী, প্রতি দুই বছর পরপর বিমানবন্দরগুলোতে নিরাপত্তা মহড়া আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবশেষ ২০২০ সালের ২৪ ডিসেম্বর বোম্ব থ্রেটের অনুশীলন হয়েছে। নিরাপত্তা মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও স্বাস্থ্য বিভাগসহ বিমানবন্দরে কর্মরত অন্যান্য আরও কয়েকটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

আরও পড়ুন:

বোমা সন্দেহে শাহজালালে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ  
বিমানবন্দরের নিরাপত্তায় কোনও আপোষ নয়: বিমান প্রতিমন্ত্রী

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম