নির্যাতনের শিকার ব্যক্তিদের তথ্য সহায়তায় ব্র্যাকের নতুন উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ২০:১৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০:১৮

নির্যাতনের শিকার ব্যক্তিদের তথ্য সহায়তার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি  সংস্থা ব্র্যাক। সংস্থাটি এজন্য ‘সংযোগ’ নামে একটি স্থানীয় পরিষেবা ম্যাপিং ওয়েবসাইট তৈরি করেছে। এতে পাওয়া যাবে চিকিৎসা, আইনি, মনো-সামাজিক ও অন্যান্য সেবাসহ  জরুরি তথ্য।

বিভিন্ন ধরনের নির্যাতন, সহিংসতা, অপমান ও হয়রানির শিকার ব্যক্তিদের সুরক্ষা প্রদানের জন্য সরকারি ও বেসরকারিভাবে যেসব স্থানীয় পরিষেবা প্রদান করা হয়, সেগুলোর আট ধরনের সেবা সংক্রান্ত তথ্য নিয়ে ‘সংযোগ’ নামে এই  ওয়েবসাইট চালু করেছে ব্র্যাক।

বৃহস্পতিবার (ডিসেম্বর ২) সকালে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে  ওয়েবসাইটটি উন্মুক্ত করা হয়। 

দেশের আটটি বিভাগের ৬১টি জেলার ৪৩৫টি উপজেলার সেবা সংবলিত তথ্য ওয়েবসাইটে প্রদান করবে ব্র্যাক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত। বিশেষ অতিথি ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক মো. হাবিবুর রহমান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং সোশ্যাল কমপ্লায়েন্স ও সেইফগার্ডিং-এর পরিচালক জেনেফা জব্বার।

এই পরিষেবা ম্যাপিং ওয়েবসাইটে রয়েছে— চিকিৎসা বা স্বাস্থ্যসেবা আইন-বিষয়ক সেবা, মনো-সামাজিক সেবা, নিরাপদ, আবাসস্থল, থানা-পুলিশ বিষয়ক সেবা ও অন্যান্য সহায়তা নিয়ে জরুরি তথ্য, যা নির্যাতন ও হয়রানির শিকার ভুক্তভোগীদের সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে বিভিন্ন জেলায় যে সকল লিগ্যাল এইড অফিস কাজ করছে, তার তালিকা সহসাই এই ওয়েবসাইটে সন্নিবেশিত করার বিষয়ে আশ্বস্ত করেন সংস্থাটির উপ পরিচালক মো. হাবিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘এই উদ্যোগ সফল করতে নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করা সংস্থাগুলোকে এক ছাতার নিচে কাজ করতে হবে।’

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘এই উদ্যোগের সফলতা তখনই হবে, যখন মানুষ এখান থেকে আপডেটেড তথ্য পাবে। তবে ব্র্যাকের একার পক্ষে এই ওয়েবসাইটে তথ্য আপডেট করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন হবে সকলের সহযোগিতা।’ তাই এই উদ্যোগকে ব্র্যাকের একক উদ্যোগ হিসেবে না দেখে যার যার অবস্থানে থেকে অশীদারিত্বের মাধ্যমে সকলকে এই উদ্যোগ সফল করার আহ্বান জানান তিনি।

সোশ্যাল কমপ্লায়েন্স ও সেইফগার্ডিং-এর পরিচালক জেনেফা জব্বার বলেন, ‘এই ওয়েবসাইটের মাধ্যমে সেবাগ্রহীতার সঙ্গে সেবা প্রদানকারীর সংযোগ এবং রেফারেল ব্যবস্থা সম্প্রসারণ করতে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে ব্র্যাক।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ্
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’  চারশত মেধাবী শিক্ষার্থী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি 
বছরে দেড় লাখ কোটি টাকা ঋণ দিবে ব্র্যাক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম