‘সমৃদ্ধ দেশ গঠনে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৫৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৫৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় প্রতিমন্ত্রী  স্বপন ভট্টাচার্য্য  সমৃদ্ধ দেশ গঠনে সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করার  আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘দেশকে  আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে চলেছে উল্লেখ করে স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘দেশের এ অগ্রযাত্রায় সকল শ্রেণি-পেশার মানুষকে  অংশগ্রহণ করতে হবে।’

এলজিআরডি প্রতিমন্ত্রী  শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৬১তম বার্ষিক সাধারণ সভায়  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্মের মানুষকে সমানভাবে ভালোবাসতেন। সকল শ্রেণি পেশার মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তিনি আমৃত্যু  সংগ্রাম করেছেন ‘

প্রতিমন্ত্রী বলেন,     ‘খ্রিষ্টান সম্প্রদায়ের আতিথেয়তা, মানবিকতা ও শৃঙ্খলা তাদের নিজেদের আর্থসামাজিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত।’ এ জন্য তিনি তাদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এই  সম্প্রদায়ের লোকজন দেশের জন্য নিবেদিত প্রাণ। তারা সমবায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে।’

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী সমবায়ের মূল চেতনা ধারণ করে সমবায় কার্যক্রমকে আরও বেগবান করতেও সমবায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।

দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্টার  সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের  নির্বাহী সদস্য রেমন্ড আরেং, দি সেন্ট্রাল  অ্যাসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভ’র চেয়ারম্যান নির্মল রোজারিওসহ খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যারের নেতারা উপস্থিত ছিলেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের