প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: আলালের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ ও জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ০১:০৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। একই ঘটনায় অপর এক শিক্ষার্থী একটি অভিযোগ পত্র দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বিজয় ৭১ হলের শিক্ষার্থী ফুয়াদ হোসন শাহাদাত। জিডি নম্বর ৪৭৪।

জিডিতে তিনি অভিযোগ করেন,‘বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা এর প্রতিবাদ করে। আলালের বক্তব্য রাষ্ট্রের জন্য চরম আপত্তিকর ও মানহানিকর’। তিনি জিডিতে একটি ভিডিও’র লিংকও যুক্ত করেছেন।

একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নূরউদ্দীন শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন।  

থানায় জমা দেওয়া অভিযোগে নূরউদ্দীন লেখেন, ‘গত ৬ ডিসেম্বর রাত ১২টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৩৯নং রুমে বসে একটি লিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আলালের ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের ভিডিও দেখতে পান। এটি সরকার ও দেশের জনগণের জন্য হেয় প্রতিপন্ন ও মানহানিকর"

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এআরআর/এলকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী