ফুলব্রাইট স্কলারশিপ স্থগিত হয়নি, আবেদনের সময় বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৫:৫৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:১২

২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মানজনক এই স্কলারশিপ থেকে ‘বাংলাদেশকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে’— এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে তা নাকচ করে দিয়ে বাংলাদেশে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত আছে। 
 
পোস্টে আরও জানানো হয়, এই স্কলারশিপের আবেদন করার মেয়াদ ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ সময় ২১ ডিসেম্বর সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত এই বৃত্তির জন্য আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর আগে এই বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ছিল ১১ ডিসেম্বর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রসঙ্গত,  এই স্কলারশিপের অধীনে মার্কিন নাগরিকরা দেশের বাইরে গিয়ে পড়াশোনা বা গবেষণা করেন এবং মার্কিনি নয় এমন ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা বা গবেষণা করেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম