রামপুরায় দুর্বৃত্তের গুলিতে ঠিকাদার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৬, ০০:২১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ০০:২৫

খুনরাজধানীর পূর্ব রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে বাসাই ফকির (২৬) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর আলম ওরফে শুটার আলম নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়ীবাজার দূরবীন ক্যাবলের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
বাসাই পূর্ব রামপুরার ১৭৭/৩ বাসায় থাকতেন। তিনি স্থানীয় স্যানেটারি ঠিকাদার বলে তার বড়বোন জহুরা বেগম জানিয়েছেন।
বাসাই ফকিরের চাচা আবদুল জলিল জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়ী বাজারে কয়েকজন দুর্বৃত্ত বাসাই ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি বাসাই ফকিরের বুকে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়িবাজার দূরবীন ক্যাবলের অফিসের সামনে ওই ঠিকাদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বুকে গুলিবিদ্ধ হন তিনি। এছাড়া দুর্বৃত্তরা‍ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়ও আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা মারা যান তিনি।
ওসি আরও জানান. ঠিকাদারকে গুলি ও অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর সময় নূরা নামের একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। আটক ব্যক্তি স্থানীয় সন্ত্রাসী। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে রামপুরা থানা পুলিশ।
/জেইউ/এআরআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম