বিজয়ের আনন্দে শামিল ছিন্নমূল শিশুরাও

জুবায়ের আহমেদ
১৬ ডিসেম্বর ২০২১, ১৯:৩৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২০:৫৪

রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর বিজয় দিবসে মানুষের উপস্থিতি প্রমাণ করে, এটি বাঙালির প্রাণের দিবস। তরুণ প্রজন্ম লাল সবুজে সজ্জিত হয়ে ছুটে আসে ঐতিহাসিক এই উদ্যানে।  সেই একই উদ্যানে ছুটে বেড়াতে দেখা যায় ছিন্নমূল শিশুদেরও। তরুণ প্রজন্মের আনন্দের মেলায় তারাও শরিক হয়। 

বৃহস্পতিবার বিকালে উদ্যানে ছুটে বেড়াচ্ছিল আনুমানিক ৭ বছর বয়সী জান্নাত ও তার বান্ধবী জাহানা। লাজুক জান্নাত লাল-সবুজের জামা পড়ে থাকলেও তার জানা নেই আজকের দিনটা কী? মায়ের বানিয়ে দেওয়া নতুন জামা পরে ঘুরে বেড়ানোটাই যেন তার কাছে আনন্দের।

বিজয়ের আনন্দে শামিল ছিন্নমূল শিশুরাও

সোহরাওয়ার্দী উদ্যানে আগত দর্শনার্থীদের রিং খেলার বল বিক্রি করছিল বিলাস নামে ১২ বছর বয়সী আরেক ছিন্নমূল শিশু। সে জানায়, আজ ১৬ ডিসেম্বর। এই দিনে যুদ্ধ হয়েছিল। এর বেশি সে আর কিছু জানে না। 

সুমন নামে আরেক ছিন্নমূল শিশুর সঙ্গে কথা বলে দেখা গেলো, আজকের দিন নিয়ে তার কোনও আগ্রহ নেই। সব আগ্রহ তার হাতে থাকা বেলুনটি নিয়ে। বিজয় দিবস সম্পর্কে জানতে চাইলে সরাসরি উত্তর, ‘জানি না’।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের