জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১৪:৪২আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া তৌসিফ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম এসব তথ্য জানান।

নিহতের বড় ভাই মিরাজ জানান, তৌসিফ খুব চুপচাপ থাকতো। এর আগে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে। কারও সঙ্গে কিছু শেয়ার করতো না। সব কষ্ট মনের মধ্যে চেপে রাখতো। তবে ঠিক কী কারণে সে আত্মহত্যা করলো তা বলতে পারছি না।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে ওই শিক্ষার্থী এক সপ্তাহ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। তবে তার মৃত্যুর কারণ এখনও জানতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানায় তারা।

হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থার তার মরদেহ উদ্ধার করি।’ তিনি বলেন, ‌‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

/এআরআর/আইএ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের