আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ১১:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১:১৮

ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুক্রবার (২৪ ডিসেম্বর) শুরু হচ্ছে। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে কোরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা’র উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

আয়োজকরা জানিয়েছেন, এ বছর সম্মেলন শুরু হবে সকাল ৯টায়। আসরের আজানের পূর্ব পর্যন্ত তিলাওয়াত করবেন ইক্বরা’র সদস্য দেশের শীর্ষস্থানীয় ক্বারীরা এবং মা'হাদুল ক্বিরাত বাংলাদেশের দেশি এবং বিদেশি ছাত্ররা। আসরের নামাজের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব আরম্ভ হবে।

এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের বিশ্ববিখ্যাত ক্বারী শাইখ ত্বহা আন-নো’মানী, ইরানের বিখ্যাত ক্বারী হামেদ আলীযাদেহ, আফগানিস্তানের প্রখ্যাত ক্বারী আলী রেযা রেযায়ী এবং ফিলিপাইনের প্রখ্যাত ক্বারী নাযীর আসগর। সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা’র সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

১৯৬৬ সালে উপমহাদেশে এই সম্মেলন শুরু হয়েছিল মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফসহ তৎকালীন বিশ্বের সেরা ক্বারীদের হাত ধরে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
অধীনস্তদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয় ইসলাম  
ইসলামে নাগরিকের নিরাপত্তার গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অপরাধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম