সাহিত্যে অবদানের জন্য পুরস্কার পেলেন ৬ বিশিষ্টজন

ঢাবি প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২১, ১৩:৫৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩:৫৫

বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ছয় জন বিশিষ্ট সাহিত্যিককে পুরস্কার প্রদান করেছে বাংলা একাডেমি। ছয় খ্যাতিমান ব্যক্তির নামে এই পুরস্কারগুলো দেওয়া হয়।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বাংলা একাডেমির ৪৪তম বার্ষিক সভায় বাংলা একাডেমি প্রাঙ্গণে নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির সভাপতি নাট্যজন রামেন্দ্র মজুমদার ও মহাপরিচালক কবি নুরুল হুদা পুরস্কৃতদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও অর্থমূল্য তুলে দেন।

এর মধ্যে ২০২১-সাদাত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি, সাহিত্যিক ও সংগঠক ড. তসিকুল ইসলাম রাজা; মেহের কবির বিজ্ঞান সাহিত্য পুরস্কার পেয়েছেন পাখি বিজ্ঞানী ইনাম আল হক; হালিমা শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পেয়েছেন ডা. সৌমিত্র চক্রবর্তী; অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নাট্যজন পুরস্কার পেয়েছেন ফেরদৌসী মজুমদার; সাহিত্যিক মো. বরকত উল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী; মাজহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন ছড়াকার ও শিশু সাহিত্যিক সুকুমার বড়ুয়া।

এছাড়া সভায় ৭ জনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২১ প্রদান করা হয়। ফেলোশিপপ্রাপ্তরা হলেন—সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কবি আজিজুর রহমান আজিজ, সিআরপি’র প্রতিষ্ঠাতা ভেলরি এ. টেইলর, ওস্তাদ আজিজুল ইসলাম, সংগীত পরিচালক ও সুরকার অধ্যাপক শেখ সাদী খান, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যজন ম হামিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস।

 

 

/আইএ/
সম্পর্কিত
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
ষাটের দশকের ‘অসাধারণ সময়কে’ ধরতে পেরেছিলেন বদরুদ্দীন উমর: মোহাম্মদ আজম
শেষ শুক্রবারে প্রাণবন্ত বইমেলা: সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ভোগান্তি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম