বুস্টার ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২১, ১২:১৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১২:১৮

করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমিটরিতে করোনার টিকাদান কেন্দ্রে বুস্টার ডোজ নেন।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান জানান, টিকার বুস্টার ডোজ গ্রহণের পর প্রতিমন্ত্রী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তিনি এসময় বয়স্ক ব্যক্তি ও করোনার সম্মুখ সারির যোদ্ধাদের করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, সাধারণ জনগণকে কোভিড-১৯ টিকা গ্রহণে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে চলতি বছর ২৮ জানুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরে ১ এপ্রিল দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের