১২-১৮ বছরের শিক্ষার্থীদের ১৫ জানুয়ারির মধ্যে টিকা দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ১৬:৫৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭

১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারি থেকে টিকার আওতায় আনতে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের ২৯ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকেও একই নির্দেশনা জারি করা হয়েছে। 

প্রধানমন্ত্রী কার্যালয়ের গত ২৯ ডিসেম্বরের সভায় ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধন তথ্যের ভিত্তিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ১৫ জানুয়ারির মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরসহ সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা

ক) আগামী ৬ জানুয়ারির মধ্যে যেসব ছাত্র/ছাত্রীর জন্ম নিবন্ধন নেই এবং যাদের ১৬ ডিজিটের নিবন্ধন নম্বর তাদের পুনরায় নিবন্ধন সম্পন্ন করার বিষয়টি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নিশ্চিত করবেন।

খ) আগামী ৭ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্য সব ছাত্র/ছাত্রীর প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা সিভিল সার্জন অফিসে পাঠানোর বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিশ্চিত করবেন।

গ) ৮-১৫ জানুয়ারির মধ্যে টিকা দেওয়ার জন্য নির্ধারিত দিনে ছাত্র/ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নিশ্চিত করবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে আরও জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব জেলা শিক্ষা কর্মকর্তা, থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিশ্চিতে নির্দেশ দেওয়া হলো।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম