নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২২, ১৬:৫৫আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬:৫৫

এনডিই নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট ২০২১-এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীতে আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  টুর্নামেন্টে শেখ হাসিবুল করিম ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনার গ্রুপ ক্যাপ্টেন এআইএম সাহানুল ইসলাম (অব.), সিনিয়র উইনার ব্রিগেডিয়ার জেনারেল এ কে মো. মোস্তফা আবেদিন (অব.), লেডি উইনার সামিম আরা সাদেক এবং জুনিয়র উইনার মাস্টার সাবরুন আজাদ পুরস্কার পান।

উপস্থিত ছিলেন—আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট  মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, ডাইরেক্টর অ্যান্ড সিইও এনডিই গ্রুপ আশরাফ উদ্দিন সরকার,  আর্মি গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া (অব.), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অব.), গলফ ক্যাপ্টেন কর্নেল মো. সাজ্জাদ হোসেন, কর্নেল এস এম শওকত আলী (অব.), আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী, সদস্য সচিব, আর্মি গলফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো—সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭৩৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ও অংশগ্রহণ করেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম