সিআইইউতে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ১৯:০২আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২০:৪৬

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউর) অনুষ্ঠিত হয়েছে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার। সম্প্রতি সিআইইউর সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) ‘অ্যাডভান্সিং টুওয়ার্ডস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং: বাংলাদেশ কনটেক্সট’ শিরোনামে জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসিরি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি তার বক্তব্যে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার গুণগত মান ধরে রেখে বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার আহ্বান জানান।

এ সময় অধ্যাপক ড. মো. আবু তাহের আধুনিক শিক্ষার পাশাপাশি গবেষণা ও জার্নালের দিকে বেশি গুরুত্বারোপ করেন। সিআইইউর শিক্ষার পরিবেশ সন্তোষজনক বলেও মন্তব্য করেন তিনি।

অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিইটিএল-এর পরিচালক অধ্যাপক ড. এম এম নুরুল আবসার নাহিদ।

/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম