সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ০০:০৭আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০০:০৭

সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (১১ জানুয়ারি)। গত বছর এই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘মিজানুর রহমান খান স্মৃতি সংসদ’ ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মঙ্গলবার সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। দুপুরে কবরস্থান সংলগ্ন মসজিদে এতিমদের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যাহ্নভোজ।

একইদিনে ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার স্টেশন রোডে মরহুমের নিজ বাড়িতে কোরআনখানি ও দোয়া এবং ১৪ জানুয়ারি শুক্রবার মরহুমের পৈতৃক বাড়ি নলছিটির সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রামে মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়াও  মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘হিউম্যানিটি ফাউন্ডেশন’ স্মরণসভার আয়োজন করেছে।

মিজানুর রহমান খান ১৯৬৬ সালের ৩১ অক্টোবর ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতায় তার বর্ণাঢ্য কর্মজীবনে প্রথম আলোর যুগ্ম সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। মিজানুর রহমান খান তিন দশক ধরে সাংবাদিকতা করেন। সংবিধান ও আইন নিয়ে লেখালেখির কারণে তিনি আইন অঙ্গনে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি সংবিধান, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের বিধি নিয়ে সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। তার প্রকাশিত  উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক’ (১৯৯৫), ‘বাংলাদেশের রাজনীতির সংকট ও স্বরূপ বিশ্লেষণ’ (২০০৩), ‘তত্ত্বাবধায়ক সরকার: অশুভ চিহ্ন’ (২০০৯), ‘১৯৭১ আমেরিকান গোপন পত্র’ (২০০৬), মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড (২০১৩) ইত্যাদি। এছাড়াও তিনি প্রথম সংবিধানের জেনেসিস ফিলোসফির ওপর একটি বিস্তৃত গবেষণা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়েও গবেষণা করেছিলেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম