বাংলাদেশের সার কিনবে ভুটান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জানুয়ারি ২০২২, ২১:১৫আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ২১:১৫

বাংলাদেশ থেকে আড়াই থেকে তিন হাজার মেট্রিক টন সার কেনার আগ্রহ প্রকাশ করেছে ভুটান।  শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি তার সরকারের এই আগ্রহের কথা জানান।

মঙ্গলবার (১১ জানুয়ারি)  শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ্ ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক সাহাব বিন আহমেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী স্বাধীনতার সময় বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ার জন্য ভুটানের সরকার, সেদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দেশটির সঙ্গে  একযোগে কাজ করার আশ্বাস দেন।

ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আড়াই থেকে তিন হাজার মেট্রিক টন সার কেনার আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন। জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ নিজেই সার আমদানি করে। তবু  বন্ধুপ্রতীম দেশ হিসেবে ভুটানের জন্য আন্তর্জাতিক মূল্যে কাফকো থেকে প্রয়োজনীয় সার পাঠানোর ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিসিআইসি ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই করা হবে।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
ডিলার বদল, আবারও সার নিয়ে ‘রাজনীতি’
চট্টগ্রামের সার কারখানা কাফকো উৎপাদনে ফিরলেও এখনও বন্ধ দুটি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম