স্বর্ণ উদ্ধারের মামলায় বিমানের দুই কর্মচারীসহ ৪ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ২০:৫২আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২০:৫২

শাহজালাল বিমানবন্দরে সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় বিমানের দুই কর্মচারীসহ চার জনের ১২ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিলকিছ আক্তার এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও  ৬ মাস করে সশ্রম কারাভোগের আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বাংলাদেশ  বিমান ফ্লাইট ক্যাটরিং সেন্টারের (বিএফসিসি) পেন্ট্রিম্যান খন্দকার রুহুল আমিন ও শাহিনুর ইসলাম এবং স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য ইফতারুল আলম সরকার ও রিয়াজ ওরফে আমজাদ।

এদিন কারাগারে থাকা দুই আসামি রুহুল আমিন এবং শাহিনুর ইসলামকে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি জামিনে থেকে আদালতে হাজির হন। রায় ঘোষণা শেষে চার আসামিকে সাজা  পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

২০১৮ সালের ১৫ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস। তখন এর বাজারমূল্য ছিল প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় রুহুল আমিন ও শাহিনুর ইসলামকে আটক করা হয়। পরে কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রিভে.) এম এস রিমন আল-রাফি বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রুহুল আমিন ও শাহিনুর ইসলাম ডিউটিরত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা-সিলেট-ঢাকাগামী ফ্লাইট বিজি২৩৬-এ ক্যাটরিং কাজের উদ্দেশ্যে বিমানের ভেতরে প্রবেশ করেন। টয়লেটের মধ্যে টিস্যু বক্সে রাখা কালো স্কচটেপ মোড়ানো চারটি রোল থেকে তারা দুইটি করে জামার ভেতরে লুকিয়ে বিমান থেকে বের হয়ে খাবারের ট্রেতে লুকিয়ে রাখেন। পরে কাস্টম কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ উদ্ধার করে।

২০১৯ সালের ৮ জুলাই চার জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন সিআইডি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান। ২০২০ সালের ১৩ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১০ জন আদালতে সাক্ষ্য দেন।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম