মিউজিক ভিডিওর মডেল হওয়া সিরিয়াল কিলার ঘুরে বেড়াতো বাউল ছদ্মবেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ২৩:১২আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২৩:১২

‘সিরিয়াল কিলার’ সেলিম ফকির নিজেকে আড়াল করে বিভিন্ন জায়গায় বাউল ছদ্মবেশে ঘুরে বেড়াতো। তার বিরুদ্ধে বেশকিছু হত্যা মামলা রয়েছে। বুধবার (১২ জানুয়ারি) ভৈরব থেকে গ্রেফতার করা হয় এই ভণ্ড বাউলকে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন বাংলা ট্রিবিউনকে খবরটি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী, সেলিম ফকির নিজের পরিচয় হিসেবে বিভিন্ন নাম ব্যবহার করতো। এগুলো হলো– বাউল সেলিম ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেন।

র‌্যাব কর্মকর্তা আ ন ম ইমরান হোসেন উল্লেখ করেন, দেশের বিভিন্ন জায়গায় সেলিম ফকিরের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সে নিজেকে আড়াল করতে বাউল ছদ্মবেশে চলাফেরা করতো। একটি মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

জানা গেছে, ২০১৬ সালে ইউটিউবে জি সিরিজ মিউজিক চ্যানেলে প্রকাশিত কিশোর পলাশের গাওয়া ‘ভাঙা তরী ছেড়া পাল’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছে সেলিম ফকির। নোমান রবিনের নির্দেশনায় এতে একাধিক দৃশ্যে দেখা গেছে এই ছদ্মবেশীকে।  

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাস্তব লোকেশনেই তৈরি হচ্ছিল ভুয়া ছবি, ২৪ ঘণ্টার মধ্যেই এআই ফিচার বন্ধ করলো গুগল
বাস্তব লোকেশনেই তৈরি হচ্ছিল ভুয়া ছবি, ২৪ ঘণ্টার মধ্যেই এআই ফিচার বন্ধ করলো গুগল
চিত্রা শালিক
চিত্রা শালিক
ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়
ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়
খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে