নিখোঁজের তিন দিন পর ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপকের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২২, ১৬:৫৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:৩১

নিখোঁজের তিন দিন পর শুক্রবার (১৪ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসন প্রকল্প থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সাইদা খালেক। তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। শ্রীপুরের কাশিমপুর এলাকায় বাড়ি নির্মাণ নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।

তিনি বলেন, মরদেহ বর্তমানে কাশিমপুর থানায় রয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাবে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে এ ঘটনায় জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান প্রক্টর গোলাম রব্বানী।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আনোয়ার নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান