শান্তি মিশনে মালির উদ্দেশে যাত্রা করলেন পুলিশের ১৪০ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২২, ১৮:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৮:৩২

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনে অংশ নিতে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মালির রাজধানী বামাকোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-২ এর চতুর্থ রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-১ এর অষ্টম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

ডিআইজি (অপারেশন্স ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড প্ল্যানি) মো. হায়দার আলী খান এবং ইউএন অ্যাফেয়ার্স (অপারেশন্স) উইংয়ের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান।

২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালির বামাকোতে বিএএনএফপিইউ-১ এর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

২০১৭ সাল হতে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় বিএএনএফপিইউ-২ এর সদস্যরা অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের