স্ত্রীর জিডির তদন্তে ডা. মুরাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৮:০৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৮:০৯

স্ত্রীর করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জিডি তদন্তকারী কর্মকর্তা পুলিশের ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জিডিতে স্ত্রী ডা. জাহানারা এহসান ধানমন্ডির বাসার যে ঠিকানা উল্লেখ করেছেন বর্তমানে ডা. মুরাদ সেখানে অবস্থান করছেন না। পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। কথা হলে জিডির বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও তথ্য জানা সম্ভব হবে।

জিডির বাদী ডা. জাহানারা এহসানের সঙ্গে নিয়মিত পুলিশের যোগাযোগ হচ্ছে উল্লেখ করে রাজিব হাসান আরও বলেন, আমরা নজরদারি বাড়িয়েছে। বর্তমানে তিনি ভীতসন্ত্রস্ত নয়। যদিও এটি তাদের একটি পারিবারিক বিষয়। তারপরও আমরা আইনের ভিত্তিতে যতটুকু করার তাই করে যাচ্ছি। আমরা তাদের বাড়ির আশেপাশে টহল বাড়িয়েছি।

এর আগে, গত ৬ জানুয়ারি জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করে ডা. জাহানারা এহসান তার স্বামী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। পরে ধানমন্ডি থানা পুলিশ সেখানে যাওয়ার আগেই বাসা থেকে বেরিয়ে যান মুরাদ হাসান। ঘটনাস্থলে গিয়ে ডা. মুরাদকে পায়নি পুলিশ। এ ঘটনার প্রেক্ষিতে ওই দিনই বিকাল পাঁচটার দিকে ধানমন্ডি মডেল থানায় ডা. জাহানারা এহসান বাদী হয়ে জিডি করেন।পরে আদালতের নির্দেশে জিডির তদন্ত করার অনুমতি পায় ধানমন্ডি থানা পুলিশ।

এছাড়া, এরইমধ্যে ডা. মুরাদ হাসান এবং তার স্ত্রী ডা. জাহানারা এহসানের ব্যবহৃত অস্ত্র জমা রাখা হয়েছে ধানমন্ডি থানায়।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?