ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালা চূড়ান্তের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১৭:১৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৭:১৯

বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম (নেটফ্লিক্স, অ্যামাজন, হইচই, জি ফাইভ, বঙ্গ বিডি) থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এগুলো নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতিমালা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে হাইকোর্ট। এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন আগামী ২৬ মে দাখিল করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

২০২০ সালের ১৪ জুন বাংলাদেশি ওয়েব সিরিজের বিতর্কিত অংশ বাদ দিতে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ দিয়েছিলেন আইনজীবী তানভীর আহমেদ। এর কোনও জবাব না পেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

এরপর ২০২০ সালের ১৫ জুলাই ইন্টারনেট ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অনৈতিক, নিন্দনীয় ও আইনবহির্ভূত ভিডিওর অংশ সরিয়ে ফেলতে নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি এসবের সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান করে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

২০২০ সালের ৮ সেপ্টেম্বর নেটফ্লিক্স, হইচইসহ ওটিটি প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অনৈতিক, নিন্দনীয় ও আইনবহির্ভূত ভিডিও’র অংশ সরিয়ে ফেলতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এছাড়া নেটফ্লিক্সের মতো অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে কীভাবে সরকারি রাজস্ব সংগ্রহ করা হয় তা বিটিআরসিকে জানাতে নির্দেশ দিয়েছিল আদালত।

২০২১ সালের ১৮ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এগুলো নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশ দেয় হাইকোর্ট। এর ধারাবাহিকতায় একটি কমিটি গঠন করে বিটিআরসি।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
কেবল প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ
কাঠগড়ায় ডনের ৫৫ মিনিট, ফাঁসির দাবিতে সালমান ভক্তদের স্লোগান
সর্বশেষ খবর
লোডশেডিংয়ে আর কত ভুগতে হবে?
লোডশেডিংয়ে আর কত ভুগতে হবে?
রাশিয়ায় কারখানার আগুনে ১ বাংলাদেশি নিহত
রাশিয়ায় কারখানার আগুনে ১ বাংলাদেশি নিহত
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা
পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন