ঢাবি’র সূর্যসেন হল থেকে ‘খেলনা’ পিস্তলসহ শিক্ষার্থী আটক

ঢাবি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ০২:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৫:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর সূর্যসেন হল থেকে আল আমিন খান জয় নামের এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে একটি খেলনা পিস্তল, একটি হকি স্টিক ও এসএস পাইপসহ তাকে আটক করা হয়। হল প্রশাসন তাকে আটক করে প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় সোপর্দ করেছে। 

জানা গেছে, আল আমিনের বাড়ি বগুড়া।  তিনি ২০১৪-১৫ সেশনে ফিন্যান্স বিভাগে ভর্তি হন। পরের বছর পুনরায় ভর্তি হন। পরের বছর ২০১৭ সেশনে তার ছাত্রত্ব বাতিল হয়।  

উদ্ধারকৃত অস্ত্র

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, হল থেকে একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।  তার হাতে একটা পিস্তল ছিল। তবে এটি আসল কিনা জানি না। তাকে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘তাকে ঠিক শিক্ষার্থী বলব না। কারণ অনেক আগে তার ছাত্রত্ব বাতিল হয়েছে। সূর্যসেন হলের ১০২ নম্বর রুমে থাকত। প্রক্টরিয়াল টিম তাকে একটি খেলনা পিস্তল, একটি হকি স্টিক এবং একটি এসএস পাইপসহ আটক করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা প্রক্টরিয়াল টিমের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম