বিএসএমএমইউ'র আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১৮:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৯:২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভবনের ১৪ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

বিএসএমএমইউ'র আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, ১৭ তলা ভবনের ১৪ তলার ডি-ব্লকে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট অগ্নিনির্বাপণের জন্য ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। অগ্নিকাণ্ডের পর ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনেকে তাড়াহুড়ো করে নিচে নামার চেষ্টা করেন।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে জানতে পেরেছি। আমি রাস্তায় আছি, হাসপাতালে যাচ্ছি। আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতি বা ইনজুরি হয়নি।

/এআরআর/জেএ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম