রাস্তায় পড়ে থাকা করোনা রোগীকে হাসপাতালে নিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ২০:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২০:৪৬

রাস্তায় পড়ে থাকা এক করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করেছে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বুধবার (২৬ জানুয়ারি) এক ব্যক্তি থানায় সংবাদ দেন, একটি লোক অসুস্থ অবস্থায় মাদারটেক মাজার গলিতে পরে আছে। সেখান থেকে তাকে আমরা মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। 

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, মুগদায় ভর্তি করার পর পরীক্ষা নিরীক্ষার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি করোনা পজিটিভ। পরে তারা রোগীকে ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দেয়। তিনি সেখানেই করোনা ইউনিটে চিকিৎসাধীন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, তিনি তার নাম (সিদ্দিক) বলতে পেরেছেন। আর বাড়ি কালীগঞ্জ। এর বাইরে কিছু জানাতে পারেননি। লোকটি কিছুটা সুস্থ হলে ঠিকানা কোথায় জানা যাবে। এখানে কিভাবে এলো বা কেউ তাকে ফেলে গিয়েছে কিনা সব জানা যাবে। 

তিনি বলেন, আমরা চেষ্টা করছি, তার পরিচয় পাওয়া যায় কিনা। কারণ তাকে দেখাশোনা করারও কেউ নেই।

/এআরআর/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের