মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ১৫:০৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৩৩

মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওয়্যারলেস গেট রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (৪২)। তার পরনে ছিল চেক লুঙ্গি ও কালো জ্যাকেট।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।

এসআই বলেন, ‘নিহত ব্যক্তি ওয়্যারলেস গেট রেল লাইনের ওপরে বসে ছিলেন। এ সময় পেছন থেকে আসা ট্রেনের ধাক্কায় তিনি মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।’

এদিকে, সকাল ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়েছেন এটিএন নিউজ এর গাড়ি চালক মো. কামাল হোসেন (৪০)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

/এআইবি/আরটি/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম