ঢাকা ওয়াসায় বহিরাগতদের প্রবেশ স্থগিত, গ্রাহক সেবা অনলাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ১৪:০১আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৪:০১

করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে ঢাকা ওয়াসার সকল অফিস, দফতর, জোন অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর মাধ্যেমে পরিচালিত হচ্ছে। এই সময়ে সংস্থাটির সকল অফিসে বহিরাগতদের প্রবেশ স্থগিত করে গ্রাহক সেবা অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে ঢাকা ওয়াসায় এসব নির্দেশনা জারি করা হয়েছে।

এছাড়া অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে, ঢাকা ওয়াসার সকল অফিসে প্রবেশের ক্ষেত্রে করোনা প্রতিরোধী টিকার ২য় ডোজ সম্পন্নের সনদ প্রদর্শন করতে হবে, এছাড়া কেউ কোনও প্রয়োজনেই ভিতরে ঢুকতে পারবেন না। ঢাকা ওয়াসার যে কোনও কর্মস্থলে সকল প্রকার সভা, সমাবেশ ও জমায়েত স্থগিত করা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, প্রযোজ্যক্ষেত্র ব্যাতীত ঢাকা ওয়াসার গ্রাহক সেবা অনলাইনের মাধ্যমে পরিচালিত করতে হবে। এছাড়া ঢাকা ওয়াসার দাফতরিক সভা অনলাইনে প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। যারা অফিসে থাকবে তাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। পাশাপাশি ঢাকা ওয়াসার সকল পাম্প হাউজে অপারেটর ব্যতীত সকল বহিরাগত লোকের প্রবেশ রোহিত করা হয়েছে।

অফিস সূত্রে জানা গেছে, কোনও গ্রাহক বা ঠিকাদার অফিসে না এসেও জরুরি নম্বর ১৬১৬২ নম্বরে কল করে যোগাযোগ করতে পারবেন। 

/এসএস/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম