বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২ ফেব্রুয়ারি) তার বিষয়ে আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা গত ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএলে) গেছেন। এছাড়াও ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আরও পৃথক দুটি আদেশে ১৩ জন যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে।









