যাত্রাবাড়ী থেকে নিখোঁজ কিশোরী লক্ষ্মীপুরে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৭

রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা থেকে উদ্ধার করেছে পুলিশ।

২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর সায়দাবাদ থেকে মেয়েটি নিখোঁজ হয়। ২৬ জানুয়ারি মেয়েটির মা যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে শনিবার (৫ ফেব্রুয়ারি) রামগঞ্জ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক নাজমুল মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রাবাড়ীর যে বাসায় মা ও মেয়ে থাকতো, সেখানে স্থানীয় এক কিশোরের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। দুজনের মাঝে সখ্যতাও গড়ে ওঠে। তদন্ত করতে গিয়ে দেখি দুজনেই টিকটকে আসক্ত। পরিচয়ের পর তারা একসঙ্গে টিকটকও করেছে।’

উপ-পুলিশ পরিদর্শক নাজমুল মোল্লা আরও জানান, ‘মেয়েটিকে যখন উদ্ধার করে নিয়ে আসি তখন সে তার মায়ের ওপর ক্ষোভ প্রকাশ করে আমাদের কাছে। সে জানায়, তার মা তাকে জোর করে সাত বছর আগে বাল্যবিয়েতে বাধ্য করে। ওই স্বামী ওমান প্রবাসী বলেও সে জানায়। মায়ের সঙ্গে এ নিয়ে তার বনিবনা হতো না বলে সে বাসা ছেড়ে পালায়।’

পুলিশ আরও জানায়, প্রযুক্তির মাধ্যমে আমরা মেয়েটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। পরে আমাদের থানা-পুলিশের টিম গিয়ে মেয়েটিকে নিয়ে আসে। সে সময় আমাদের সঙ্গে তার মা ছিলেন। মেয়ের মা ছেলেটির প্রতি কোনও অভিযোগ দায়ের করেননি। দুজনই অপ্রাপ্তবয়স্ক। আমরা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসি। মেয়ের মা অভিযোগ দায়ের করলে আমরা ব্যবস্থা নেবো। আপাতত জিডির সূত্রে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে কিশোরীকে।

/আরটি/এফএ/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি