২০ বিশিষ্টজনকে নিয়ে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৬

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি দেশের ৬০ বিশিষ্টজনকে নিয়ে তিন দফায় বৈঠক করছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে দেশের বিভিন্ন গণমাধ্যমের নেতৃস্থানীয়রাসহ দেশের ২০ বিশিষ্টজনকে নিয়ে দ্বিতীয় বৈঠকের আয়োজন করে।

দিনের দ্বিতীয় এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকাল সম্পাদক মোজাম্মেল হোসেন, দৈনিক আজকের পত্রিকা সম্পাদক ড. গোলাম রহমান, এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

আরও আমন্ত্রণ পেয়েছেন দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, চ্যানেল টুয়েন্টি ফোরের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, স্থপতি মোবাশ্বের হোসেন, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক স্বদেশ রায়।

তবে আমন্ত্রিতদের মধ্যে কয়েকজন অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এর আগে আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে বিশিষ্ট ২০ নাগরিককে নিয়ে প্রথম বৈঠক শুরু হয়। আগামীকাল রবিবার অবশিষ্ট ২০ জনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। 

২০ বিশিষ্টজনকে নিয়ে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক

শনিবারের প্রথম সভায় আমন্ত্রণ পেয়েছিলেন— সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এম কে রহমান, এ জে মোহাম্মদ আলী ও ড. শাহদীন মালিক।

এছাড়াও আমন্ত্রণ পেয়েছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামাল।

এছাড়াও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ এবং ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খান আমন্ত্রণ পেয়েছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর বিধান মতে ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে অনুসন্ধান বা সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক