বংশালে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৭

পুরান ঢাকার মাহুতটলীর আল নূর প্যাকেজিং প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবুল হালিম বলেন, ‘আল নূর প্যাকেজিং প্লাস্টিক কারখানা লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ফায়ার সার্ভিস সদর দফতর ও লালবাগ ফায়ার স্টেশন ছাড়াও আশপাশের স্টেশন থেকে আসা ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাস্তায় জ্যামের কারণে আসতে একটু দেরি হয়।

তিনি বলেন, তিন দিক থেকে পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

আবুল হালিম আরও বলেন, প্লাস্টিকের কিছু মালামাল পুড়ে গেছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আমরা জানতে পেরেছিলাম, ছাদে লোকজন অবস্থান করছে, কিন্তু চারতলা ভবনের ছাদে কাউকে পাওয়া যায়নি। প্লাস্টিক কারখানার কোনও লোকজন আমরা পাইনি। তাদের খোঁজ করা হচ্ছে।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম